Category: Uncategorized

  • ২২ দিনে ২১৫ কোটি ডলারের প্রবাসী আয় এসেছে

    ২২ দিনে ২১৫ কোটি ডলারের প্রবাসী আয় এসেছে

    চলতি জুন মাসের প্রথম ২২ দিনে দেশে ২ দশমিক ১৫ বিলিয়ন বা ২১৫ কোটি মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে, যা দেশীয় মুদ্রায় ২৬ হাজার ২৩০ কোটি টাকার সমান।

    বাংলাদেশ ব্যাংক প্রবাসী আয়ের এই হালনাগাদ তথ্য দিয়েছে। নিয়ন্ত্রক সংস্থাটির তথ্যানুযায়ী, গত বছরের জুনের প্রথম ২২ দিনে ২১১ কোটি ডলারের প্রবাসী আয় দেশে এসেছিল। সেই হিসাবে চলতি মাসে এখন পর্যন্ত প্রবাসী আয় বেড়েছে ১ দশমিক ৮ শতাংশ।

    গত ডিসেম্বর থেকে টানা ছয় মাস ধরে ৩ বিলিয়ন বা ৩০০ কোটি ডলারের বেশি প্রবাসী আয় দেশে এসেছে। প্রবাসী আয় সংগ্রহে শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক। এরপরই প্রবাসী আয় বেশি এসেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) মাধ্যমে।

    গত মাসে (মে) দেশে ৩৪২ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় দেশে এসেছে, যা গত বছরের মে মাসের তুলনায় ১৫ দশমিক ৩৪ শতাংশ বেশি। তার আগের মাস এপ্রিলে ৩১২ কোটি ৭০ লাখ ও মার্চে প্রায় ৩৭৫ কোটি ডলারের প্রবাসী আয় দেশে এসেছিল। এ ছাড়া গত ফেব্রুয়ারিতে ৩০২ কোটি, জানুয়ারিতে ৩১৭ কোটি ও ডিসেম্বরে ৩২২ কোটি ডলারের প্রবাসী আয় এসেছিল।

    ব্যাংক খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পবিত্র ঈদুল ফিতর ও মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে বাংলাদেশের প্রবাসী বাংলাদেশিরা মার্চ ও এপ্রিল মাসে বেশি অর্থ দেশে পাঠিয়েছেন। পবিত্র ঈদুল আজহা সামনে রেখে মে মাসেও সেই ধারা অব্যাহত ছিল।

    বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি ২০২৫–২৬ অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত ১১ মাসে দেশে মোট ৩ হাজার ২৭৫ কোটি ৬৮ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ১৯ শতাংশের বেশি। গত অর্থবছরের একই সময়ে ২ হাজার ৭৫০ কোটি ৬৯ লাখ ডলার এসেছিল।

  • সত্যই কি মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে কথিত প্রেমিকা তৃষার ‘ঝামেলা’ হয়েছে

    সত্যই কি মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে কথিত প্রেমিকা তৃষার ‘ঝামেলা’ হয়েছে

    দক্ষিণ ভারতীয় সিনেমার সবচেয়ে আলোচিত জুটিগুলোর একটি হলেন তৃষা কৃষ্ণা ও থালাপতি। একসঙ্গে বহু সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন তাঁরা। পর্দার রসায়ন নিয়ে দর্শকদের উন্মাদনা এখনো তুঙ্গে। সেই কারণেই তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সামান্য ইঙ্গিতও সামাজিক যোগাযোগমাধ্যমে বড় আলোচনার জন্ম দেয়। কারণ, অনেক দিন ধরেই গুঞ্জন, দুই তারকা নাকি প্রেম করছেন।

    সাম্প্রতিক সময়ে নতুন একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে—তৃষা নাকি ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো করে দিয়েছেন। এতেই অনেকে ধরে নিয়েছেন, মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে তৃষার সম্পর্কের অবনতি হয়েছে। দুই তারকার মধ্যে কোনো একটা ঝামেলা হয়েছে—এমনটাও বলছেন কেউ কেউ। তবে এ দাবির পক্ষে এখনো কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। তৃষা কিংবা বিজয়ের কেউই বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। ফলে আপাতত এটি কেবল সামাজিক যোগাযোগমাধ্যমের জল্পনা হিসেবেই রয়ে গেছে।

  • Hello world!

    Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!